সূরা আল ফাতিহা বাংলা উচ্চারণ

সূরা আল ফাতিহা, পবিত্র কুরআন শরীফের সর্বপ্রথম সূরা। সূরাটি মক্কায় অবতীর্ণ হয় তাই এটি মাক্কী সূরা। আয়াত সংখ্যা ৭ এবং রুকূ সংখ্যা ১ টি।  ফাতিহা শব্দের অর্থ হলো শুরু করা। যার সাহায্যে কোন বিষয়, গ্রন্থ বা জিনিসের উদ্বোধন করা হয় তাকে ‘ফাতিহা’ বলা হয়। সূরা ফাতিহাকে অখণ্ড সূরা নামেও ডাকা হয়। কারন এই সূরা পুরনাঙ্গ করে পরতে হয়। অন্য সূরা ভেঙ্গে ভেঙ্গে পড়া গেলেও সূরা ফাতিহা ভেঙ্গে পড়া যায় না।

সূরা আল ফাতিহা বাংলা উচ্চারণ

নামকরণ:

ফাতিহা শব্দটি আরবি “ফাতহুন” শব্দজাত যার অর্থ “উন্মুক্তকরণ”। এই সূরাটির অন্য কয়েকটি নাম রয়েছে। যেমন- ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, সূরাতুল-হামদ, সূরাতুস-সালাত, আস্‌-সাব্‌’য়ুল মাসানী।

শানে নুযূল:

সূরা আল ফাতিহা,  হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর নাযিলকৃত প্রথম পূর্ণাঙ্গ সূরা। এর আগে যে আয়াতগুলো নাযিল হয়েছিল সেগুলো ছিল বিচ্ছিন্ন।

সূরা আল ফাতিহা অনেক বৈশিষ্টপূর্ন্য সূরা। কারণ, এ সূরা দিয়ে পবিত্র কুরআন শরীফ শুরু হয়েছে আর মুসলিমদের সর্বশ্রেষ্ঠ ইবাদাত সালাত আরাম্ব হয় এই সূরা দিয়ে।

সূরা আল ফাতিহা বাংলা উচ্চারণ

(1
بِسْمِ اللَّهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
বিসমিল্লাহির রহমা-নির রহি-ম।
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
(2
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
আলহামদু লিল্লাহি রব্বিল ‘আ -লামি-ন।
যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
(3
الرَّحْمَـٰنِ الرَّحِيمِ
আররহমা-নির রাহি-ম।
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।
(4
مَالِكِ يَوْمِ الدِّينِ
মা-লিকি ইয়াওমিদ্দি-ন।
যিনি বিচার দিনের মালিক।
(5
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
ইয়্যা-কা না’বুদু ওয়া ইয়্যা-কা নাসতাঈ’-ন
আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।
(6
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
ইহদিনাস সিরা-তাল মুসতাকিম
আমাদেরকে সরল পথ দেখাও,
(7
صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
সিরা-তাল্লা যিনা আনআ’মতা আ’লাইহিম । গাইরিল মাগদুবি আ’লাইহিম ওয়ালা দ্দ-ল্লি-ন।
সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।